• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় সড়ক অবরোধ

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২৪ জুন, ২০২৪
সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় সড়ক অবরোধ
সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় সড়ক অবরোধ

কুষ্টিয়ায় সাংবাদিক হাসিবুর রহমান রিজুর ওপর নৃশংস সন্ত্রাসী হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় সাংবাদিকগণ।

সোমবার (২৪জুন) দুপুরে কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি) ও সাংবাদিক ইউনিয়নের আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে মজমপুর গেট এলাকায় মহাসড়ক অবরোধ করেন সাংবাদিকরা। এতে কুষ্টিয়া-ঈশ্বরদী, ঝিনাইদহ ও মেহেরপুরের মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। এসময় কেপিসি ও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক সোহেল রানা ও সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, ক্যামেরা পার্সনদের সংগঠনের নেতাসহ আহত সাংবাদিক হাসিবুর রহমান রিজুর নিজ এলাকার নারী-পুরুষ অংশ নেন।
এসময় সাংবাদিকেরা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। দোষীদের শাস্তির দাবীতে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে মজমপুর গেট এলাকা।

রাশেদুল ইসলাম বিপ্লব বলেন, সাংবাদিক রিজুর হামলাকারীদের খুঁজে বের করা না হলে কুষ্টিয়া অচল করে দেওয়া হবে। ৭২ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার না করলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এশিয়ান টেলিভিশনের কুষ্টিয়ার স্টাফ রিপোর্টার ও স্থানীয় দৈনিক সত্যখবর পত্রিকার সম্পাদক হাসিবুর রহমান রিজুর ওপর নৃশংস সন্ত্রাসী হামলার শিকার হন। তিনি বর্তমানে রাজধানী ঢাকার ট্রমা সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন।

উল্লেখ্য; বৃহস্পতিবার (২০জুন) সন্ধ্যায় আহত সাংবাদিক হাসিবুর রহমান রিজুর স্ত্রী টপি বিশ্বাস কুষ্টিয়া মডেল থানায় বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামায় ২৫ থেকে ৩০ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন। এ মামলায় এখন পর্যন্ত বাবর আলী নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি আসামিরা পলাতক। এ মামলার এজাহারে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে হাটশ-হরিপুর ইউনিয়নের স্থানীয় প্রভাবশালী শিপন কটূক্তি করলে এই নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ এবং পূর্ব বিরোধের জেরে সাংবাদিক হাসিবুর রহমান রিজুর ওপর শিপন, মুরাদ ও রাজনের নেতৃত্বে কয়েকজন রিজুর শরীরের বিভিন্ন স্থানে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাতে রক্তাক্ত করে হামলাকারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category