• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম:
সীমান্তে অবৈধ পারাপার ও পুশ-ইন প্রতিরোধে জনসচেতনতায় বিজিবির মাইকিং ঝিনাইদহ বাইপাস এলাকায় বাসের চাপায় স্ত্রীসহ সেনা সদস্য নিহত নানা আয়োজনে গাংনীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন প্রেমের বিয়ের পর তালাক দেওয়ায় সাবেক স্ত্রীর ডান হাত বিচ্ছিন্ন করা অভিযুক্ত সায়ন আটক ১৫ বছরের লড়াইয়ে নিঃস্ব পরিবার: টাকার অভাবে অনিশ্চিত সাজ্জাদের চিকিৎসা মেহেরপুর র‍্যাবের অভিযানে ভারতীয় সিরাপ ও নগদ টাকা উদ্ধার বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা

সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে গাংনীতে মানববন্ধন

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে গাংনীতে মানববন্ধন
সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে গাংনীতে মানববন্ধন

মেহেরপুরে পেশাগতদায়িত্ব পালনকালে চ্যানেল ২৪ স্টাফ রিপোর্টার রাশেদুজ্জামান ও দৈনিক জবাবদিহি পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি সিরাজুদ্দোজা পাভেলের উপর হামলার প্রতিবাদে গাংনীতে মানববন্ধন করা হয়েছে।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় গাংনী প্রেস ক্লাবের সামনের আয়োজিত এ মানববন্ধনে জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিক ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা অংশ গ্রহণ করে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

গাংনী প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলা একাডেমির পদক প্রাপ্ত কথা সাহিত্যিক রফিকুর রশিদ রিজভী, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট একেএম শফিকুল আলম, মেহেরপুর প্রেস ক্লাবের আহবায়ক মহাসিন আলী আঙ্গুর, সভাপতি ফজলুল হক মন্টু, গাংনী প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মাহাবুব আলম, গাংনী রিপোর্টারস ক্লাব সভাপতি আনারুল ইসলাম বাবু, বাংলাদেশ পৌর পরিষদের কেন্দ্রীয় নেতা জামিরুল ইসলাম টিক্কা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, দৈনিক আমাদের সূযোর্দয় প্রত্রিকার সম্পাদক আবুল কাশেম অনুরাগী, গাংনী বাজার কমিটির সভাপতি সালাউদ্দীন শাওনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মেহেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক।

বক্তারা বলেন, পেশাগত দায়িত্বপালনকালে সাংবাদিকদের উপর যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে তা স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে বড় বাধা। এ ঘটনায় জড়িত সকলকে শাস্তির আওতায় আনতে জোর দাবী জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারী মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়। ঘটনাস্থলে দুর্ঘটনার ভিডিও ফুটেজ ধারণ করার সময় উচ্ছৃংশল কিছু মানুষ সাংবাদিক রাশেদুজ্জামানের উপর বর্বরোচিত হামলা চালায়। তাকে বাঁচাতে ছুটে গেলে তাদের হামলার শিকার হন সাংবাদিক পাভেল। পরে পুলিশ ও সাংবাদিকরা তাদের দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়। ঘটনার দিন রাশেদুজ্জামান বাদি হয়ে সাত জনের নাম উল্লেখ করে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনাস্থল থেকে আবু লায়েছ নামের এক আসামিসহ পরে প্রধান আসামীসহ আরও দুইজনকে গ্রেফতার করে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category