• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান গাংনীর ধানখোলা বাজারে অবৈধভাবে সার মজুদ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা মেহেরপুর সীমান্তে মালিকবিহীন ১৫ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল উদ্ধার গাংনীতে কর্যক্রম নিষিদ্ধ আওয়ামী সমর্থক ইউপি সদস্য হাসান আলি গ্রেফতার গাংনীতে গভীর রাতে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি পুনঃস্থাপন- সকালে উধাও

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা

বিবর্তন বাংলা ডেস্ক:
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা। নতুন দামে সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে দেশে ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা লিটারে বিক্রি হবে।

রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এর আগে ডিজেল ১১৫, কেরোসিন ১৩৫, পেট্রোল ১৪০ এবং অকটেন ১৪৫ টাকা লিটারে বিক্রি হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে জনস্বার্থে আন্তর্জাতিক বাজারের পুরো মূল্য দেশে সমন্বয় করা হয়নি। এতে মার্চ থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে।

বর্তমান আন্তর্জাতিক বাজারদরে ডিজেলে প্রতি লিটারে বিপিসির লোকসান প্রায় ৮৯ টাকা। এতে দৈনিক লোকসানের পরিমাণ প্রায় ১০৯ কোটি টাকা। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিজেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানো হলে বছরে বিপিসির লোকসান প্রায় ১০ হাজার কোটি টাকা কমতে পারে।

এর আগে ১৯ এপ্রিল ডিজেলের দাম ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা করা হয়েছিল। একই সময়ে কেরোসিন, পেট্রল ও অকটেনের দামও বাড়ানো হয়। পরে জুনে কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম আরও ৫ টাকা করে বাড়ে।

নতুন দাম কার্যকর হলে পরিবহন ও কৃষি খাতে ব্যয় বাড়ার পাশাপাশি পণ্য পরিবহন খরচও বাড়তে পারে। এর প্রভাব পড়তে পারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category