• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

সন্ত্রাস বিরোধি মামলায় গাংনীতে শিক্ষক রাকিবুল ইসলাম গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
সন্ত্রাস বিরোধি মামলায় গাংনীতে শিক্ষক রাকিবুল ইসলাম গ্রেফতার
সন্ত্রাস বিরোধি মামলায় গাংনীতে শিক্ষক রাকিবুল ইসলাম গ্রেফতার

মেহেরপুরের গাংনীর চৌগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাকিবুল ইসলাম (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। গাংনী থানা পুলিশের একটি টিম আজ শনিবার দুপুরে চৌগাছায় তার নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করে। সে ওই গ্রামের মৃত আজিম উদ্দীনের ছেলে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করাসহ আইন শৃংখলা পরিস্থিতির অবনতি এবং ধ্বংসাত্মক কার্যকলাপ করার জন্য তার বিরুদ্ধে গাংনী থানার একটি সন্ত্রাস বিরোধি আইনে মামলা রয়েছে। যার নং- ১১(৮)২০২৪খ্রি: ধারা:-২০০৯ সংশোধনী/২০১২ এর সন্ত্রাস বিরোধী আইন আইন এর ৬(২)/৭(৫)/৭(৬)(ক)৭(খ)/১০/১১/১২/১৩ ধারা। রাকিবুল ইলাম তার নিজ বাড়িতে অবস্থান করছে মর্মে সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টীম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। রাকিবুল ইসলামকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category