• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

শেখ হাসিনা সরকারের সুযোগ সুবিধা সকল দলের লোকজনই সমান ভোগ করছে: মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপি

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
শেখ হাসিনা সরকারের সুযোগ সুবিধা সকল দলের লোকজনই সমান ভোগ করছে: মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপি
শেখ হাসিনা সরকারের সুযোগ সুবিধা সকল দলের লোকজনই সমান ভোগ করছে: মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপি

বিএনপি-জামায়াতসহ সকল দলের লোকজনই শেখ হাসিনা সরকারের সুযোগ সুবিধা সমান ভোগ করছে। সকলেই নিরাপদে নিশ্চিন্তে বাড়িতে ঘুমোতে পারে বলে মন্তব্য করেছেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। মঙ্গলবার দুপুরে মেহেরপুরের গাংনীর হিন্দা এইচ এম এইচ ভি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে এ কথাগুলো বলেন তিনি।

তিনি আরও বলেন প্রতিবন্ধী, বয়স্ক, শিক্ষাবৃত্তি ও বিধবাভাতাসহ সকল সকল সুযোগ সুবিধায় কখনো কোন দলীয়করণ হয়নি। বর্তমান সরকারে এতো উন্নয়নের পরেও কেনো দেশে আবারও নৈরাজ্য সৃষ্টি করতে রাস্তায় নামতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকলের চিন্তা করেন। আপনারা নিশ্চিন্তে ঘুমোতে পারেন।
মঙ্গলবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে নতুন অ্যাকাডেমিক ভবন, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, সামীনা প্রাচীর উদ্বোধন শেষে নবীন বরণ ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশার, গাংনী উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী লাইলা আরজুমান বানু শিলা, ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা, মিজানুর রহমান রানা, মশিউর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ও হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মনি, মনিরুজ্জামান আতু, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category