• বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:

শীর্ষে মাদ্রাসা শিক্ষা বোর্ড, পাসের হার ৭৫.৬১ শতাংশ

বিবর্তন ডেস্ক:
Update : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
শীর্ষে মাদ্রাসা শিক্ষা বোর্ড, পাসের হার ৭৫.৬১ শতাংশ
শীর্ষে মাদ্রাসা শিক্ষা বোর্ড, পাসের হার ৭৫.৬১ শতাংশ

১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হারে শীর্ষে অবস্থান করছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। ২০২৫ সালের আলিম পরীক্ষার ফল প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। প্রকাশিত ফলাফল অনুযায়ী মাদ্রাসা শিক্ষা বোর্ড পাসের হার ৭৫.৬১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ২৬৮ জন।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে এবার পাসের হারে শীর্ষ রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এই বোর্ডে পাসের হার ৬৪.৬২ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে বরিশাল শিক্ষা বোর্ড। পাসের হার ৬২.৫৭ শতাংশ। সর্বনিম্ন কুমিল্লা বোর্ড। পাসের হার ৪৮.৮৬ শতাংশ। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৫২.৫৭, সিলেটে ৫১.৮৬, যশোরে ৫০.২০, ময়মনসিংহে ৫১.৫৪, রাজশাহীতে ৫৯.৪০, দিনাজপুরে ৫৭.৪৯ ও কুমিল্লায় ৪৮.৮৬ শতাংশ।

কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৬২.৬৭ শতাংশ। মাদ্রাসা শিক্ষা বোর্ড পাসের হার ৭৫.৬১ শতাংশ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়।ফল প্রকাশ করেন বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির।

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রমতে, এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য ফরম পূরণ করেন। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category