• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

লেখাকে সঙ্গীতে রূপান্তর করবে গুগলের এআই

আইটি ডেস্ক
Update : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
লেখাকে সঙ্গীতে রূপান্তর করবে গুগলের এআই
লেখাকে সঙ্গীতে রূপান্তর করবে গুগলের এআই

গুগলের গবেষকরা নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) তৈরি করেছে যা সঙ্গীতের টেক্সট পড়ে সেখান থেকে সঙ্গীত তৈরি করতে পারবে। শুধু তাই নয়, সেটাকে শ্রুতিমধুর করতে নানারকম যন্ত্রের ঝঙ্কার বা তাল মিশ্রণও ঘটাবে। এটি অনেকটা ডিএএলএল-ই সিস্টেমের মতো যা কিনা ছবি থেকে সেটার বিষয়ে লেখা তৈরি করে দিতে পারে। সংবাদ মাধ্যম ভার্জ জানায়, এই মডেলটির নাম দেওয়া হয়েছে মিউজিকএলএম।

তবে এটি হয়তো এখনও সবার জন্য উন্মুক্ত হয়নি। অনলাইনে কিছু ডেমো রয়েছে। মিউজিক এলএম মানুষের স্বরও সিমুলেট করতে পারে। তবে এগুলো এখনও অতোটা নিখুঁত হয়ে ওঠেনি বলে মন্তব্য করেছে ভার্জ। খুব মনোযোগ দিয়ে শুনলে কিছু ক্ষেত্রে এর সমস্যাগুলো বোঝা যেতে পারে। কিছু ক্ষেত্রে বেশ অপরিণত বলে মনে হবে। তবে সাধারণভাবে শুনলে তেমন একটা কিছু বোঝা যাবে না। গান শুনলে মনে হবে কেউ ইংরেজিতে গাইছে যদিও বাস্তবে সেটা না।

তবে এভাবে মিউজিক তৈরিতে অন্যের মিউজিক নকল হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। গুগলও এ বিষয়ে তার সচেতনতার কথা জানিয়েছে। বিশেষত এ বিষয়ে যেন কোনও অপব্যবহার না হয়। তবে এটি নিয়ে যারা এখন পর্যন্ত গবেষণা করছেন তারাই এটাকে ব্যবহার করতে পারবেন। গুগল জানায়, তারা প্রায় সাড়ে পাঁচ হাজার মিউজিক-টেক্সট প্লেয়ারের ডাটা সেট তৈরি করেছে। এটি সবার সবার জন্য উন্মুক্ত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category