• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

লালন মেলায় মাদক ব্যবসায়ীদের হামলায় সাংবাদিক আহত

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
লালন মেলায় মাদক ব্যবসায়ীদের হামলায় সাংবাদিক আহত
লালন মেলায় মাদক ব্যবসায়ীদের হামলায় সাংবাদিক আহত

কুষ্টিয়ায় লালন মেলায় মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের লোকজনের হামলা ও মারপিটে সাংবাদিক রাজু আহমেদ আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১টায় কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন মেলার মাঠে এঘটনা ঘটে। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিককে পূর্বপরিকল্পিতভাবে একদল মাদক ব্যবসায়ী বেধড়ক মারধর করে।

এতে আহত হন সাংবাদিক রাজু আহমেদ। তাকে উদ্ধার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত রাজু আহমেদ অনলাইন সংবাদ মাধ্যম ঢাকা পোস্ট ও বাংলা এডিশন এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

আহত রাজু আহমেদ বলেন, লালন মেলায় প্রায় ৩০০টি গাজার দোকান বসেছে। সেখানে প্রকাশ্যে দিবালোকে মাদক বিক্রি ও মাদক সেবন করা হয়। লালন মেলার মাঠে সংবাদ সংগ্রহকালে সেখানকার মাদক সিন্ডিকেটের লোকজন পূর্ব পরিকল্পিতভাবে আমার ওপর হামলা করে এবং বেধড়ক মারধর করে আহত করেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

রাজু আহমেদ আরও বলেন, গত এক সপ্তাহ আগে থেকে শতশত গাজা ব্যবসায়ী গাজার দোকান বসিয়েছে। সেখানে অবাধে মাদক বিক্রি ও সেবন করা হচ্ছে। গতকাল সোমবার দুপুরে ডিসি অফিসের এক মিটিংয়ে ডিসির সামনে মাদক ব্যবসার বিষয়টি তুলে ধরেছিলাম।

একইসাথে মাদক ব্যবসায়ীদের কারণে লালন মেলার অনিরাপত্তা ও গণমাধ্যমকর্মীদের ঝুঁকির বিষয় গুলো ডিসি বরাবর তুলে ধরেছিলাম। আজ লালনের মাঠে সংবাদ সংগ্রহ করতে গেলে মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের লোকজন পরিকল্পিতভাবে আমার ওপর হামলা করে এবং বেধড়ক মারধর করে আহত করে।

এবিষয়ে প্রত্যক্ষদর্শীরা বলেন, রাজু সাংবাদিক তথ্য ও ভিডিও ফুটেজ সংগ্রহ করছিল। এসময় মঞ্চের পাশে একদল মাদক ব্যবসায়ী তার ওপর হামলা করে এবং বেধড়ক মারধর করে৷ এতে আহত হয়েছেন সে। লালন মেলায় শতশত গাজার দোকান বসেছে। সেখানে প্রকাশ্যে দিবালোকে মাদক সেবন ও বিক্রি করা হচ্ছে। মাদক কারবারিদের দখলে লালনের মাঠ। তারা যাকে তাকে হুমকিধামকি দেন। তাদের কারণে লালন মেলার মাঠে অনিরাপদ পরিস্থিতি বিরাজ করছে।

অথচ প্রশাসন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে না। মাদক সিন্ডিকেটের মাফিয়ারা সাংবাদিক রাজুর ওপর হামলা ও মারপিট করে আহত করেছে। এ ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি। একই সাথে লালন মেলা গাজা মুক্ত করা হোক।

প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা বলেন, রাজু সাংবাদিক লালন মেলার সংবাদ সংগ্রহ করছিল। এসময় মাদক সিন্ডিকেটের লোকজন তার ওপর হামলা করে এবং বেধড়ক মারধর করে আহত করেছে। এ ঘটনার তীব্র ও প্রতিবাদ জানাচ্ছি। এই ন্যক্কারজনক ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হোক। দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

এ বিষয়ে কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন বলেন, লালন মেলার মাঠে রাজু সাংবাদিকের ওপর হামলা ঘটনা ঘটেছে। তাকে মারপিট করে আহত করা হয়েছে৷ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দোষীদের দ্রুত আইনের এনে শাস্তি নিশ্চিত করা হোক৷

কু‌ষ্টিয়া জেনারেল হাসপাতালের আবা‌সিক চি‌কিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, সাংবাদিক রাজু আহমেদ হামলা ও মারপিটে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা তাকে সেবা দিচ্ছেন।

কুষ্টিয়া পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনার বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category