• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

র‌্যাবের অভিযানে দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক আটক 

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
র‌্যাবের অভিযানে দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক আটক 
র‌্যাবের অভিযানে দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক আটক 

মেহেরপুর র‍্যাব ১২ ক্যাম্পে বিশেষ অভিযানে অস্ত্র ও গুলি সহ দুই যুবক আটক। এসময়। তাদের কাছ থেকে বিদেশী দুটি পিস্তল, ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অভিযান পরিচালনা করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সিপিসি-১২ মেহেরপুর ক্যাম্প।

বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাজুডাঙ্গা গ্রামে আল-সালেহ পাবলিক ওয়েলফেয়ার হাসপাতাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পিস্তল ও গুলি উদ্ধারসহ তাদের আটক করে র‍্যাব সদস্যরা। আটককৃতরা হলেন, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার সিদ্দিক আলীর ছেলে সোহাগ হোসেন  গিট্টু  একই গ্রামের ভাঙ্গাপাড়া এলাকার দিদার মন্ডলের ছেলে মিশন ইসলাম।

র‍্যাবের পক্ষ থেকে জানায়, বিকালে র‍্যাবের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিত্বে দৌলতপুর এলাকায় অভিযান চালায়। এসময় আটক গিট্টুর কাছ থেকে আমেরিকার তৈরী একটি বিদেশী পিস্তুল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার হয়। এছাড়া মিশন আলীর কাছ থেকে আফগানিস্তানের তৈরি একটি পিস্তল, ২ রাউন্ড গুলি, ২ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।

র‍্যাব-১২, সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার আল মামুন চিশতী জানান, সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে অস্ত্র মজুদের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১টি  পিস্তল ও ১টি রিভলবার সহ ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়ার দৌলতপুর থানায় হস্তান্তর করা হবে। সোহাগ হোসেন গিট্টুর নামে হত্যা ও অপহরণ মামলাসহ ৪টি এবং মিশনের নামে একটি মারামারি  মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category