• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

র‌্যাবের অভিযানে চুয়াডাঙ্গায় ইয়াবাসহ আটক-১

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
র‌্যাবের অভিযানে চুয়াডাঙ্গায় ইয়াবাসহ আটক-১
র‌্যাবের অভিযানে চুয়াডাঙ্গায় ইয়াবাসহ আটক-১

আব্দুস সালাম (৪৮) নামের এক ব্যক্তিকে ৯৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে। র‌্যাব-১২ মেহেরপুরের গাংনী ক্যাম্পের এক অভিযানে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রামনগর (নতুনপাড়া) থেকে গেল রাতে তাকে আটক করা হয়।
আটক আব্দুস সালাম রামনগর গ্রামের জিন্নাত আলীর ছেলে এবং চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানায় র‌্যাব।
র‌্যাব-১২ সিপিসি-৩ (মেহেরপুর) কোম্পানী কমান্ডার এএসপি মনিরুজ্জামান এ অভিযানের নেতৃত্ব দেন।
র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, র‌্যাবের একটি চৌকষ অভিযানিক দল ইয়াবা পাচারের খবরের ভিত্তিতে রামনগরে অবস্থান নেয়। এসময় ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য অপেক্ষা করছিল আব্দুস সালাম। র‌্যাব সদস্যরা ৯৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করতে সক্ষম হয়।
র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে আটক হওয়া আব্দুস সালাম। তার নামে দামুড়হুদা থানায় মামলা দায়ের পূর্বক পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category