• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

র‌্যাবের অভিযানে গাঁজাসহ যুবক আটক

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২ মে, ২০২৩
র‌্যাবের অভিযানে গাঁজাসহ যুবক আটক
র‌্যাবের অভিযানে গাঁজাসহ যুবক আটক

মেহেরপুরের গাংনী র‌্যাবের অভিযানে ১কেজি গাঁজাসহ মামুন হােসেন ওরফে মুন্না মন্ডল (১৯) নামের এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত মুন্না কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ মকবুল হােসেন মন্ডলের ছেলে।

মঙ্গলবার (২ মে) দুপুর দেড়টার দিকে র‌্যাব-১২ এর মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্পের কমান্ডার সিনিয়র পুলিশ সুপার গােলাম ফারুকের নির্দেশে র‌্যাব সদস্যরা দৌলতপুরের ধর্মদহ সাকিনস্থ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মুন্নাকে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়। এসময় মুন্নার ব্যবহৃত ১ মােবাইলফােন জব্দ করা হয়।

গাংনী র‌্যাব ক্যাম্পের কমান্ডার ও সিনিয়র পুলিশ সুপার মোঃ গোলাম ফারুক জানান, আটককৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবত কুষ্টিয়া জেলাসহ পাশ্ববর্তী জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বিভিন্ন মাদকসেবীর নিকট ক্রয় বিক্রয় করে আসছিল। আটককৃতকে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category