• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

রাষ্টের নিরাপত্তা সংশ্লিষ্ট তথ্য ছাড়া সকল তথ্য জনগনের জন্য অবারিত…মনির হায়দার

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
রাষ্টের নিরাপত্তা সংশ্লিষ্ট তথ্য ছাড়া সকল তথ্য জনগনের জন্য অবারিত...মনির হায়দার
রাষ্টের নিরাপত্তা সংশ্লিষ্ট তথ্য ছাড়া সকল তথ্য জনগনের জন্য অবারিত...মনির হায়দার

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি মনির হায়দার বলেছেন, সরকারি অফিসের সকল কর্মকান্ডে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করায় গণতন্ত্রের প্রধান শর্ত। রাষ্টের নিরাপত্তা সংশ্লিষ্ট তথ্য ছাড়া বাকি সকল তথ্য জনগনের জন্য অবারিত থাকা দরকার।

সাংবাদিকদের আমরা কখনই প্রতিপক্ষ ভাববোনা। তাদের কাছে যতো তথ্য উম্মুক্ত করবো ততো জনগনের কাছে সরকারের কাজের আস্থা বাড়বে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সারের ব্যবহার ও বিপণনের সাথে সম্পর্কিত জেলার সকল অংশিজনদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল ছালাম।

উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সামছুল আলম, জেলা বিসিআইসি সার ডিলার সভাপতি হাফিজুর রহমান হাফি সহ জেলার সকল সার ডিলারবৃন্দ।

তিনি আরো বলেন, আগের সরকারের ডিজিটাল বাংলাদেশের অনেক গল্প শুনেছি। কিন্তু কতটা হয়েছে তা এখন বাস্তবে দেখতে পাচ্ছি। কৃষি কার্ডটিকে স্মার্ট ফরমেটে নিয়ে যাওয়ার কথা ছিলো। অথচ সেই হাতে লেখা কার্ডিটিও বন্ধ করে দেওয়া হয়েছে। যার ফলে সরকারের কাছে কৃষকের কোন সঠিক তথ্যই এখন নেয়। ফলে সার, বীজ অথবা সরকারি প্রণোদনা দিতে গিয়ে নানা জটিলতায় পড়ছে সরকার। দেখা দিয়েছের সার সঙ্কট। অনেক সময় কৃষকদের বেশি দামে কিনতে হচ্ছে সার। এখন সারা দেশের কৃষকদের নিয়ে একটি ডাটাবেজ তৈরি করা হবে। আইসটি মন্ত্রনালয়ের সাথে কথা বলে সেই প্রক্রিয়া দ্রুত শুরু করা হবে। তখন এসব সমস্যা অনেকটাই দূর হয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category