• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ
রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ

সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় ক্রমাগত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে মেহেরপুর জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন। এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হোসেন মিন্টু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজ হোসেন, যুগ্ম আহ্বায়ক ফিরোজুর রহমান ফিরোজ, ইলিয়াস হোসেন, সজীব, ইকবাল হোসেন, রাকিবুল ইসলাম সজলসহ অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

বক্তারা বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। প্রশাসন ও সরকার মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো বিরোধী দলের নেতাকর্মীদের দমন করছে। তারা অবিলম্বে এই অরাজক পরিস্থিতির অবসান এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category