• শনিবার, ০২ মে ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে মেহেরপুরে মহান মে দিবস পালিত গাংনীতে যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত শব্দ দূষণ নিয়ন্ত্রণে চাই সম্মিলিত উদ্যোগ সিগারেটের প্যাকেটে কিউআর কোড সংযুক্ত করার উদ্যোগে এনবিআরকে বিএনটিটিপির ধন্যবাদ জ্ঞাপন মেহেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে মাদকবাহী প্রাইভেটকার: গাঁজাসহ চালক আটক জনমত গঠনের জন্য কাজ করছে হেজবুত তাওহীদ-এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, বুকসমান পানিতে মানুষের ভোগান্তি আর দুর্ভোগ ইরানে আশার আলো ছড়াচ্ছে এশীয় চিতা জাল নোটের প্রচলন রোধে নতুন আইন ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী  মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে জাতিকে বিভক্ত না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

রাগ নিয়ন্ত্রণ করার ১০ উপায়

জীবনযাপন ডেস্ক
Update : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
রাগ নিয়ন্ত্রণ করার ১০ উপায়
রাগ নিয়ন্ত্রণ করার ১০ উপায়

দৈনন্দিন ব্যস্ততা আর মানসিক চাপের কারণে আজকাল অল্পতেই যেন মেজাজ হারিয়ে ফেলি আমরা। তবে বারবার রেগে যাওয়া মোটেই ঠিক নয়। অতিরিক্ত রাগ যেমন পরিস্থিতি বিগড়ে দেয়, তেমনি শারীরিক ক্ষতির কারণও হয়ে উঠতে পারে এই নিয়ন্ত্রণহীন রাগ। বিশ্বজুড়েই ‘অ্যাংগার ম্যানেজমেন্ট’ বা রাগ নিয়ন্ত্রণের উপায় একটি গুরুত্বপূর্ণ বিষয়। মায়োক্লিনিক ওয়েবসাইট অনুসারে রাগ নিয়ন্ত্রণের কিছু সহজ উপায় জেনে নিন।

১। রাগের সময়ে এমনভাবে শ্বাস নিন যাতে এটি নিজেকে শান্ত করতে এবং নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে। গভীর শ্বাস নেওয়ার চেষ্টা করুন। ৫ সেকেন্ডের জন্য আপনার শ্বাস ধরে রাখুন এবং তারপর ছেড়ে দিন। এটি বেশ কয়েকবার পুনরাবৃত্তি করুন।

২। রেগে গেলে সেটা প্রকাশ না করে ১০ থেকে ১ পর্যন্ত গুণতে থাকুক মনে মনে।

৩। কোনও কিছুতে রেগে গেলে প্রকৃতির সঙ্গ নেওয়া জরুরি। যদি মনে করেন যে আপনি রেগে যাচ্ছেন, তবে সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে আসুন। এতে নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য যেমন সময় পাওয়া যাবে, তেমনি প্রকৃতিও সাহায্য করবে শান্ত থাকতে।

৪। স্নায়ু শান্ত করার জন্য ব্যায়ামের বিকল্প নেই। রেগে গেলে খানিকক্ষণ হাঁটাহাঁটি করুন।

৫। ধৈর্য হারিয়ে ফেললে কোনও কাজই সফল হয় না। এই সময় আবেগ নিয়ন্ত্রণে রাখা সবচেয়ে জরুরি। রেগে গেলে জোরে কথা বলবেন না। ধীরে ধীরে কথা বলুন ও জোরে শ্বাস নিন।

৬। হঠাৎ রেগে গেলে কথা বন্ধ করে দেওয়ার ভালো সমাধান। রাগের সময় বলে ফেলা কিছু কথা পরিস্থিতি আরও ঘোলাটে করে দিতে পারে। চুপচাপ থেকে নিজেকে সময় দিন।

৭। মানসিক চাপ এড়াতে চাইলে যোগব্যায়াম ভালো উপায়। প্রয়োজন বই পড়তে পারেন কিংবা গান শুনেও মন শান্ত রাখতে পারেন।

৮। রাগ নিয়ন্ত্রণের আরেকটি উপায় হচ্ছে টাইমার সেট করা। হুট করে রেগে গেলে ঘড়িতে কয়েক মিনিটের টাইমার সেট করে দিন। নিজের সঙ্গে প্রতিজ্ঞা করুন যে এই কয়েক মিনিট আপনি রাগ প্রকাশ করবেন না কোনওভাবেই।

৯। যার উপর রাগ হয়েছে তার সঙ্গে সঙ্গে সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন না। ফোন অথবা মেসেঞ্জারে কথা না বলে বরং একটি চিঠি লিখুন তাকে।

১০। রেগে যাচ্ছেন এমন মনে হলে কৌতুক করে হালকা করে ফেলতে পারেন পরিবেশ।

মানসিক চাপ এড়াতে চাইলে তাহলে যোগব্যায়াম সবচেয়ে ভাল উপায়৷ প্রয়োজন বই পড়তে কিংবা গান শুনেও মন শান্ত রাখতে পারেন৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category