• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম:
সিগারেটের প্যাকেটে কিউআর কোড সংযুক্ত করার উদ্যোগে এনবিআরকে বিএনটিটিপির ধন্যবাদ জ্ঞাপন মেহেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে মাদকবাহী প্রাইভেটকার: গাঁজাসহ চালক আটক জনমত গঠনের জন্য কাজ করছে হেজবুত তাওহীদ-এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, বুকসমান পানিতে মানুষের ভোগান্তি আর দুর্ভোগ ইরানে আশার আলো ছড়াচ্ছে এশীয় চিতা জাল নোটের প্রচলন রোধে নতুন আইন ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী  মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে জাতিকে বিভক্ত না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর গাংনীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন আহত মেহেরপুরের উন্নয়ন ভাবনা- কবি রফিকুল ইসলাম মেহেরপুরের নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জনমত গঠনের জন্য কাজ করছে হেজবুত তাওহীদ-এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
যদি ইসলামী বিপ্লবে জনমত তৈরি না হয় তখন সশস্ত্র বিপ্লব- এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
যদি ইসলামী বিপ্লবে জনমত তৈরি না হয় তখন সশস্ত্র বিপ্লব- এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

ইসলামী বিপ্লব করতে জনমত বিপ্লবের লক্ষ্যে কাজ করছে হেজবুত তাওহীদ। জনমত তৈরীর মাধ্যমে বর্তমান ব্যবস্থাকে পরিবর্তন করে ইসলামী ব্যবস্থা কায়েম করা হবে। এমন মন্তব্য করেছেন হেযবুত তাওহীদ এর এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দীতে আয়োজিত কর্মী সম্মেলনে একথা বলেন তিনি।

এ সময় তিনি আরো বলেন, বিভিন্ন সময়ে বিপ্লবের দুটি পথ রয়েছে একটি জনমত অন্যটি সশস্ত্র। হিযবুত তাওহীদ কোন রাজনৈতিক সংগঠন নয়। ইসলামী বিপ্লব ঘটাতে প্রচলিত রাজনীতিতে অংশগ্রহণ করার প্রশ্নই আসে না। জনমতের মাধ্যমেই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। আর জনগণ না বুঝলে তখন প্রশ্ন আসবে সশস্ত্র কিংবা নিরস্ত্র বিষয়ে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

জেলার হেযবুত তাওহীদের কর্মীদের নিয়ে বুধবার (২৯ এপ্রিল) দুপুরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় হেযবুত তওহীদের মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জাহিদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রুফায়দাহ পন্নী, খুলনা বিভাগীয় সভাপতি তানভীর আহমেদ ও আঞ্চলিক সভাপতি জসেব উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। ইসলামী বিপ্লব ঘটাতে নিরলস ভাবে প্রচেষ্টা চালানোর বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন বক্তারা। সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে হেযবুত তাওহীদের কর্মী ও বিভিন্ন এলাকার কমিটির সদস্য বৃন্দ অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category