• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

যৌক্তিক সংস্কারের পর দ্রুত নির্বাচনের দাবি জামায়াতের

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
যৌক্তিক সংস্কারের পর দ্রুত নির্বাচনের দাবি জামায়াতের
যৌক্তিক সংস্কারের পর দ্রুত নির্বাচনের দাবি জামায়াতের

জেলা আমির ও সাধারণ সম্পাদকের শপথের লক্ষে মেহেরপুরে রুকন সম্মেলন করেছে মেহেরপুর জেলা জামায়াত। আজ সকাল ১১ টার দিকে শহরের পৌর কমিউনিটি সেন্টারে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সভাপতিত্ব করেন জেলা জামায়াতের নবনির্বাচিত আমির মাও. তাজ উদ্দীন খাঁন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কন্দ্রেীয় কমিটির নির্বাহী সদস্য মোবারক হোসেন। উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাধারণ সম্পাদক ইকবাল হুছাইন, জেলা জামায়াতের নায়েবে আমীর মাও. মাহাবুবুল হকসহ জেলার রুকন সদস্যরা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আন্দোলনে আহতরা যারা রয়েছেন তাদের সুচিকিৎসার জন্য কাজ করছে জামায়াত। এমনকি তাদের চিকিৎসা সুনিশ্চিত করার লক্ষে বিভিন্ন রাষ্ট্রদূতের সাথে কথা বলা হচ্ছে।

নির্বাচনের বিষয়ে তিনি বলেন, অন্তবর্তীকালীন সরকারের প্রথম কাজ হবে একটি যৌক্তিক সংস্কার করা। এজন্য আমরা ১০ দফা দাবিও তাদের কাছে পেশ করেছি। সংস্কারের পর দ্রুত নির্বাচনের দাবি জানান তিনি।

এছাড়াও তিনি বলেন, জামায়াতের আমির ডঃ শফিকুর রহমান ও জামায়াতের গ্রহণ যোগ্যতা দিন দিন বাড়ছে। সাধারণ মানুষ এখন মনে করছে দেশে দূর্ণতি ও সুশাসন প্রতিষ্ঠিত করতে হলে জামায়াতের কোন বিকল্প নেয়। এজন্য জাময়াতের রুকনদের এখন থেকেই কাজ করতে হবে। জনগণের আস্থা অর্জনের লক্ষে মাঠে কাজ করে তাদের আস্থা অর্জন করা দরকার।

পরে রুকনদের সরাসরি ভোটে জেলার সুরা সদস্য নির্বাচিত করা হবে। যারা জামায়াতের সাংগাঠনিক শক্তিশালী করার লক্ষে কাজ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category