• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

যাত্রাবাড়ি থানার লুট হওয়া অস্ত্র দৌলতপুরে উদ্ধার

জিয়াউর রহমান, কুষ্টিয়া।
Update : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
যাত্রাবাড়ি থানার লুট হওয়া অস্ত্র দৌলতপুরে উদ্ধার
যাত্রাবাড়ি থানার লুট হওয়া অস্ত্র দৌলতপুরে উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুরের পল্লী থেকে রাজধানীর যাত্রাবাড়ি থানার লুট হওয়া একটি শর্টগান উদ্ধার করেছে র‍্যাব। সোমাবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কল্যাণপুর এলাকা থেকে অস্ত্রটি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, র‍্যাব-১২ সিরাজগঞ্জ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি জনাব মোহাম্মদ কামরুজ্জামান, পিপিএম এর দিক নির্দেশনায় সিপিসি ১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মোর্ত্তুজার নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে যে, উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের কল্যানপুর গ্রামস্থ মেসার্স স্বদেশ ট্রেডিং মার্কেটের বিপরীতে উত্তর দিকে দৌলতপুর-ভেড়ামারা সড়কের পাশে কাশ বনের মধ্যে পরিত্যক্ত অবস্থায় একটি অস্ত্র পড়ে আছে। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশী ১২ বোর সচল শটগানটি উদ্ধার করে র‍্যাব।
র‍্যাব জানিয়েছে, প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ধারনা করা যাচ্ছে যে, উক্ত শটগানটি গত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে দুষ্কৃতিকারী কর্তৃক ডিএমপি যাত্রাবাড়ী থানা, ঢাকা হতে লুট হওয়া অস্ত্র। উদ্ধারকৃত অস্ত্রটির বিষয়ে অনুসন্ধান করে পরবর্তী ব্যবস্থা ও কার্যক্রম গ্রহণের জন্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

দৌলতপুর থানার ওসি শেখ আব্দুল আউয়াল কবির জানান, উদ্ধার হওয়া অস্ত্রটির তথ্য জানার জন্য সংশ্লিষ্ট থানাসমূহ কে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category