• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

যশোরে ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যার অভিযোগ

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
যশোরে ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যার অভিযোগ
যশোরে ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যার অভিযোগ

যশোর সদরের ফতেপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা মান্দিয়া গ্রাম থেকে মহসিন নামে এক ব্যবসায়ীর অর্ধেক পুড়ানো মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে যশোর কোতয়ালি ও চাঁদপাড়া পুলিশ মহসিনের মরদেহ উদ্ধার করে। নিহত মহসিন এলাকায় সুদের ব্যবসার সাথে জড়িত ছিলেন। ব্যবসায়ীক দ্বন্দ্বে প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করতে পারে বলে পুলিশ ধারণা করছে। মহসিন গত বৃহস্পতিবার দুপুর থেকে নিখোজ ছিলেন। তিনি তোলা নুরপুর গ্রামের মসি মন্ডলের ছেলে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন সাংবাদিকদের বলেন, আজ শুক্রবার সকালে ফতেপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা মানদিয়া আদর্শপাড়ার আসাদের পুকুরের পাশে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ দেখতে পায় স্থানীয়রা। মরদেহের মুখসহ শরীরের অর্ধেক অংশ পুড়িয়ে দেয়া হয়েছে।

পরে এলাকাবাসী ৯৯৯ ফোন দিয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাহায্য চান। যশোর পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে লাশের ফিঙ্গার প্রিন্ট যাচাই বাছাই করে পরিচয় শনাক্ত করা হয়।

মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এদিকে, পুলিশের একটি সূত্র জানিয়েছে, নিহতের স্বজনদের কাছে জিজ্ঞাসাবাদে জানা যায় মহাসিন সুদের ব্যবসা করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সুদের টাকা নিয়ে দ্বন্দ্বে মহাসিনকে হত্যা করা হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category