• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

জনমত গঠনের জন্য কাজ করছে হেজবুত তাওহীদ-এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
যদি ইসলামী বিপ্লবে জনমত তৈরি না হয় তখন সশস্ত্র বিপ্লব- এমাম হোসাইন মোহাম্মদ সেলিম
জনমত গঠনের জন্য কাজ করছে হেজবুত তাওহীদ-এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

মেহেরপুরে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৯ এপ্রিল) সকালে মেহেরপুরের গাংনীতে হেযবুত তওহীদের মেহেরপুর জেলা শাখা এ আয়োজন করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন হে সেলিম। বর্তমান বিশ্ব পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘বর্তমানে বিশ্বজুড়ে চলছে দুর্বলের ওপর সবলের অত্যাচার, দরিদ্রের ওপর ধনীর বঞ্চনা এবং শাসিতের ওপর শাসকের জুলুম। পৃথিবী আজ এক নরককূণ্ডে পরিণত হয়েছে।

সাম্রাজ্যবাদীদের আগ্রাসন ও মুসলিম নিধনের উদাহরণ টেনে তিনি বলেন, ‘জাতিসংঘসহ মানবাধিকার সংস্থাগুলো শান্তি, নিরাপত্তা, মানবতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় চরমভাবে ব্যর্থ হয়েছে।

বাংলাদেশের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশেও সব রকমের অপরাধ ধাই ধাই করে বাড়ছে। গত আড়াই মাসে ৪৬৪ হত্যা, ৬৬৬ ধর্ষণ মামলা হয়েছে। আদালতে ঝুলে আছে প্রায় ৪৭ লক্ষ মামলা। মানুষ ন্যায়বিচার পাচ্ছে না -বলেন তিনি।
অভ্যূত্থান হচ্ছে, নির্বাচন হচ্ছে একটার পর একটা সরকার পরিবর্তন হচ্ছে কিন্তু কাক্সিক্ষত শান্তি, নিরাপত্তার দেখা পাচ্ছে না মানুষ। হুজুগ, গুজব যেন মহামারী আকার ধারণ করেছে। সোস্যাল মিডিয়ায় অপতথ্য ছড়িয়ে গ্যাং ভায়োলেন্স হচ্ছে, প্রোপাগান্ডা ছড়িয়ে হামলার প্লট তৈরি করে প্রকাশ্য দিবালোকে মানুষ হত্যা করা হচ্ছে -বলেন হেযবুত তওহীদের এই নেতা।

এসময় তিনি ব্রিটিশদের দিয়ে যাওয়া প্রচলিত মানবসৃষ্ট শাসনব্যবস্থা ও মতাদর্শের ব্যর্থতা চিহ্নিত করে বলেন, “স্বাধীনতার পর বহুবার সংবিধান সংশোধন করা হয়েছে কিন্তু মানুষের মুক্তি আসেনি। পাঁচ বছর পর পর বিষবৃক্ষের পরিচর্যাকারী পাল্টানো হচ্ছে। সময় এসেছে এই বিষবৃক্ষটি উপড়ে ফেলার। ব্রিটিশরা আমাদের যে রাজনৈতিক, বিচারিক এবং অর্থনৈতিক কাঠামো দিয়ে গেছে, তা মানুষের তৈরি এবং এটি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ব্রিটিশ আমলের এই ব্যবস্থার পরিবর্তে মহান আল্লাহর দেওয়া দীন, জীবনব্যবস্থা প্রবর্তন করা এখন সময়ের দাবি। জাতির এই সঙ্কট মোকাবেলায় আল্লাহর দীন প্রতিষ্ঠার বিকল্প নেই -বলেন ইমাম সেলিম।

সংগঠনটির মেহেরপুর জেলা সাধারণ সম্পাদক জাহিদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রুফায়দাহ পন্নী, খুলনা বিভাগীয় সভাপতি তানভীর আহমেদ, আঞ্চলিক সভাপতি জসেব উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শামসুজ্জামান মিলন। অনুষ্ঠানের মেহেরপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে ৫ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিতি ছিল। তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি এক বিশাল সমাবেশে পরিণত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category