• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীর রংমহল সীমান্তে বিজিবি’র অভিযানে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ

যথাযোগ্য মর্যাদায় মেহেরপুরে জাতীয় শোক দিবস পালন

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
যথাযোগ্য মর্যাদায় মেহেরপুরে জাতীয় শোক দিবস পালন
যথাযোগ্য মর্যাদায় মেহেরপুরে জাতীয় শোক দিবস পালন

নানা কর্মসূচীর মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হচ্ছে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১০ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে ১৫ আগস্ট শহীদ হওয়া বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের প্রতিকৃতিতে জনপ্রশাসন মন্ত্রনালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এরপর জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক শামীম হাসান, পুলিশ সুপার রাফিউল আলম। পরে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি ফরাহাদ হোসেন, সাধারণ সম্পাদক এম এ খালেকসহ আওয়ামী লীগ নেতৃতবৃন্দ প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর একে একে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, সামাজিক ও সাংস্কৃতির সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও জেলার বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে শ্রদ্ধা নিবদেন করা হয়।
এছাড়াও জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারী-বেসরকারীভাবে, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category