• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

যথাযোগ্য মর্যাদায় গাংনীতে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
যথাযোগ্য মর্যাদায় গাংনীতে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস
যথাযোগ্য মর্যাদায় গাংনীতে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস

যথাযোগ্য মর্যাদায় গাংনীতে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। এ উপলক্ষে আজ প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও প্রশাসেনর উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।

সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহাসহ অফিসারগণ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সামসুল আলম সোনা। গাংনী থানার পক্ষে অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আল মামুন পুর্ষ্পাঘ্য অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন ও অতিরিক্ত কৃষি অফিসার রাসেল রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক, গাংনী প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, উপজেলা আনছার ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান, এলজিইডি প্রকৌশলী ফয়সাল আহম্মেদ। পর্যায়ক্রমে পল্লী বিদ্যুৎ সমিতি, বিভিন্ন সরকারী, বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ স্ব স্ব প্রতিষ্ঠান এবং সংগঠনের পক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

দ্বিতীয় পর্বে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, হাইস্কুল ফুটবল মাঠে কুঁচকাওয়াজ, বীর মুক্তযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনার আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category