• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

মেহেরপুর বিআরটিএ অফিসে দুদকের অভিযান

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ৭ মে, ২০২৫
মেহেরপুর বিআরটিএ অফিসে দুদকের অভিযান
মেহেরপুর বিআরটিএ অফিসে দুদকের অভিযান

মেহেরপুর বিআরটিএ অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কুষ্টিয়া কার্যালয়ের একটি দল। বুধবার (৭ মে) দুপুরে দুদক কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল হাসান রিয়াদের নেতৃত্বে উপ-সহকারী পরিচালক সাইদুর রহমান ও সৈয়দ মাইদুল ইসলামসহ একটি দল এ অভিযান পরিচালনা করেন। সেবা গ্রহণে অনিয়ম, ঘুষ এবং দালালদের দৌরাত্ম্য নিয়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছে বলে জানান দুদক কর্মকর্তারা।

এসময় সহকারী পরিচালক বুলবুল হাসান রিয়াদ বলেন, বিআরটিএ অফিসে দালাল ও ঘুষের মাধ্যমে কাজ সম্পন্ন করার অভিযোগ দীর্ঘদিন ধরেই পাওয়া যাচ্ছিল। আমরা এসব অভিযোগ খতিয়ে দেখতেই অভিযান পরিচালনা করি।

দুদক কর্মকর্তারা আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সেবা গ্রহীতারা যাতে হয়রানিমুক্তভাবে তাদের প্রয়োজনীয় সেবা পেতে পারেন সে লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category