• রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেরপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-সভাপতি ফারুক, সম্পাদক মুক্ত

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ৬ জুন, ২০২৬
মেহেরপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-সভাপতি ফারুক, সম্পাদক মুক্ত
মেহেরপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-সভাপতি ফারুক, সম্পাদক মুক্ত

মেহেরপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি ফারুক হোসেন (একুশে টিভি, সমকাল) এবং বেন ইয়ামিন মুক্ত (সময় টিভি) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার (৬ জুন) বিকেলে প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশন।

অন্যান্য পদের মধ্যে সহ সভাপতি রামিজ আহবান (যমুনা টিভি), যুগ্ম সম্পাদক জিএফ মামুন লাকি (দৈনিক আকাশ খবর), অর্থ সম্পাদক হামিদুর রহমান কাজল (ডিবিসি টিভি), সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম (দৈনিক ভোরের ডাক), দপ্তর সম্পাদক আসিফ ইকবাল (একাত্তর টিভ, জাগো নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক উম্মে ফাতেমা রোজিনা (এটিএন বাংলা), নির্বাহী সদস্য মেহের আমজাদ (দৈনিক খবর), জাকির হোসেন (দিপ্ত টিভি) এবং মাজেদুল হক মানিক (আরটিভি, দৈনিক মাথাভাঙ্গা)।

মেহেরপুর প্রেস ক্লাবের নির্বাহী কমিটির মেয়াদ শেষে নির্বাচন পরিচালনার লক্ষ্য সিনিয়র সদস্য রুহুল কুদ্দুস টিটোকে আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্টি একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটির অপর দুজন সদস্য ছিলেন ওয়াজেদুল হক জেদু এবং কামারুজ্জামান।

নির্বাচনী কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। এতে নুরুল ইসলাম প্রধান নির্বাচন কমিশনার, ডক্টর মো: আলীবদ্দীন ও ওয়াহিদুজ্জামান নির্বাচন কমিশন সদস্য ছিলেন।

ঐতিহ্যবাহী মেহেরপুর প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে ১১ পদে একজন করে প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। সকলেই বিনা প্রতিদ্বন্দীতায় জয়লাভ করেন।
ফলাফল ঘোষণার সময় আহবায়ক কমিটি ও নির্বাচন কমিশনের সদস্যবৃন্দ এবং মেহেরপুর প্রেস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে নব নির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category