• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনকে শোকজ

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনকে শোকজ
মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনকে শোকজ

মেহেরপুর-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী ফরহাদ হোসেন ও তার পরিবারের সদস্যদের বিষয়ে অশালীন বক্তব্য এবং এলাকা ছাড়া করার হুমকির অভিযোগে মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনকে শোকজ করা হয়েছে। মেহেরপুর নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও জেলা যুগ্ম ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক কবির হোসেন শনিবার এ শোকজ করেন।

মেহেরপুর ১ আসনের আওয়ামী লীগ প্রার্থী ফরহাদ হোসেনের ভগ্নিপতি ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাসের লিখিত অভিযোগ আমলে নিয়ে এই শোকজ করেন নির্বাচনী অনুসন্ধান কমিটি।

শোকজপত্রে বলা হয়েছে, মাহফুজুর রহমান রিটন মেহেরপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আব্দুল মান্নানের পক্ষে সরকারি গাড়ি ব্যবহার করছেন। এছাড়াও একটি ফেসবুক পেজে ভিডিওতে মেহেরপুর-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী ফরহাদ হোসেন ও তার স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলাম, ছোটভাই শহীদ সরফরাজ হোসেন মৃদুল ও ভগ্নিপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাসের নামে অশালীন বক্তব্য দিয়েছেন। বক্তব্যে আওয়ামী লীগ প্রার্থী ফরহাদ হোসেনকে দুর্নীতিবাজ ও উন্নয়নকাজে বাধাদানকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়াও ফরহাদ হোসেন ও তার পরিবারকে এলাকা ছাড়া করার হুমকি দেওয়া হয়।

অপরদিকে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করে ফরহাদ হোসেনের বিরুদ্ধে উস্কানিমূলক, মানহানিকর ও ব্যক্তিগত চরিত্র হরণমূলক বক্তব্য দিয়েছেন যা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধিমালা লঙ্ঘন।

উপরোক্ত বিষয়ে আগামী মঙ্গলবার মেহেরপুর যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত এবং নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কক্ষে স্ব-শরীরে উপস্থিত হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে শোকজের জবাব দেওয়ার নির্দেশ দেন আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category