• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

মেহেরপুর পৌরসভার কর্মচারীদের কর্মবিরতি পালন

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
মেহেরপুর পৌরসভার কর্মচারীদের কর্মবিরতি পালন
মেহেরপুর পৌরসভার কর্মচারীদের কর্মবিরতি পালন

রাষ্ট্রিয় কোষাগার থেকে বেতনভাতা ও বকেয়া বেতনের দাবিতে মেহেরপুরে কর্মবিরতি পালন করছে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার (৩ জুন) সকাল থেকেই কাজ বন্ধ করে পৌরসভা চত্ত্বরে নেমে আসেন তারা। ঈদের আগেও বেতন না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সকলে। বলছেন, বেতন না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।
মেহেরপুর পৌরসভা কর্মচারী ইউনিয়নের সভাপতি খলিলুর রহমান জানান, প্রায় ২৬ মাসের বেতন বকেয়া রয়েছে মেহেরপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের। সে বেতন দেওয়ার কোন আভাসই পাওয়া যাচ্ছেনা। আবার পরিবার পরিজন নিয়ে যে ঈদ পালন করবেন কর্মচারীরা তারও সুযোগ নেয়। কারণ ঈদের আগের পাওনা বেতনও এখন পর্যন্ত দেয়নি পৌরসভার কতৃপক্ষ। দোকানে দেনা, ছেলে-মেয়েদের পড়ালেখার খরচ যোগান দেওয়া থেকে শুরু করে পরিবার পরিজন নিয়ে চলতে হিমশিম খেতে হচ্ছে তাদের। দ্রুত বেতন প্রদান না করলে কঠোর কর্মসূচীর ঘোষণা দেন তারা।
এদিকে ঈদের আগে পৌরসভার সকল সেবা বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে জরুরী সেবা বন্ধ হওয়ায় ক্ষোভ প্রকাশ করতে তারা। দ্রুত বিষয়টির সমাধানের দাবি জানান ভূক্তভোগীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category