• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মেহেরপুর জেলা রোভার স্কাউটসের ডে ক্যাম্প অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
মেহেরপুর জেলা রোভার স্কাউটসের ডে ক্যাম্প অনুষ্ঠিত
মেহেরপুর জেলা রোভার স্কাউটসের ডে ক্যাম্প অনুষ্ঠিত

বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের গৌরবের পঞ্চাশ বছর উৎযাপন উপলক্ষে সুবর্ন জয়ন্তী ডে ক্যাম্প ২০২৪, বর্নাট্য র‌্যালী , আলোচনা সভা ও রোভার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি) সকালে জেলা শিল্পকলা একাডেমি থেকে র‌্যালী বের হয়ে সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গিয়ে শেষ হয়৷ সেখানে রোভার পতাকা উত্তোলন ও দিনব্যাপী নানা কর্মসুচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা রোভারের সভাপতি শামীম হাসান।

অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে সভাপতিত্ব করেন জেলা রোভার স্কাউটস এর সহ সভাপতি নুরুল আহমেদ, প্রধান অতিথি জেলা রোভারের কমিশনার ও মেহেরপুর সরকারী মহিলা কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা রোভারের সম্পাদক ফররুখ আহমেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা রোভারের কোষাধ্যক্ষ রফিকুল আলম বকুল,ডিআরএসএল আনোয়ার হোসেন,সহকারী কমিশানার জাহির হোসেন চঞ্চল, গাংনী ডিগ্রি কলেজের রোভার স্কাউটস নেতা আসাদুজ্জামান, জেলা যুগ্ন সম্পাদক আলমগীর হোসেন, হাড়াভাঙ্গা মাদ্রাসার সহকারী অধ্যাপক ও সহকারী কমিশনার আতিকুর রহমান,মুজিবনগর ডিগ্রি কলেজের রোকেয়া খাতুন,ছহিউদ্দীন ডিগ্রি কলেজের ওয়াহিদুজৃজামান টিটু,এআরবি কলেজের শিক্ষক সেলিম রেজা, সরকারী টেকনিকাল স্কুল এন্ড কলেজের শিক্ষক মনারুল ইসলাম, সন্ধ্যানী স্কুল এন্ড কলেজের শিক্ষক এমদাদুল হক ও আন নুর টেকনিকাল এন্ড বিএম কলেজের শিক্ষক শাহিনুজ্জামান সহ বিভিন্ন কলেজ মাদ্রাসার রোভার শিক্ষক ও রোভার স্কাউটস সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্বে জেলা রোভারের কর্মকর্তাগণ রোভার স্কাউটস সদস্যদের বিভিন্ন বিষয়ের প্রশিক্ষন প্রদান করেন। জেলার বিভিন্ন কলেজ ও মাদ্রাসার শতাধিক রোভার সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রোভার স্কাউটস এর গৌরবের পঞ্চাশ বছর উৎযাপন উপলক্ষে সুবর্ন জয়ন্তী ডে ক্যাম্প পালন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category