• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুর জেলা যুবদলের একাংশের প্রস্তুতি সভা

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
মেহেরপুর জেলা যুবদলের একাংশের প্রস্তুতি সভা
মেহেরপুর জেলা যুবদলের একাংশের প্রস্তুতি সভা

ভোটের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে তারুণ্যের রোডমার্চ কর্মসূচি পালন করবে। দেশের বিভিন্ন স্থানে এই রোডমার্চ আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

তারুণ্যের রোডমার্চ কর্মসূচি পালন উপলক্ষ্যে মেহেরপুর জেলা যুবদলের একাংশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে শহরের বড় বাজার এলাকায় প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের সহ-সভাপতি আনিসুর রহমান লাবলু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আসাদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল।

জেলা যুবদলের সদস্য মনিরুল ইসলাম মনির সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা যুবদলের সদস্য খাইরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা হাসানুর রহমান বিট্টু, হাসানুজ্জামান বিপ্লু, পৌর ছাত্রনেতা সোহাগ।

এসময় যুবনেতা সাইদুর, উজ্জল, শফিকুল, শিমুল নজরুলসহ জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category