• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন-সভাপতি বিজন, সাধারণ সম্পাদক রাজ্জাক

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন-সভাপতি বিজন, সাধারণ সম্পাদক রাজ্জাক
মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন-সভাপতি বিজন, সাধারণ সম্পাদক রাজ্জাক

মেহেরপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিএনপিপন্থী প্যানেল নিরঙ্কুশভাবে জয়লাভ করেছে। নির্বাচনে মারুফ আহাম্মদ বিজন সভাপতি ও এ এস এম সাইদুর রাজ্জাক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্বাচনে ভোটগ্রহণ করা হয়। ১৪১ জন ভোটারের মন জয় করতে ৯টি পদের বিপরীতে দুটি প্যানেলে ১৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মোট ৯টি পদের মধ্যে সভাপতি সাধারণ সম্পাদকসহ মোট ৬টি পদে এবং আওয়ামী আইনজীবী পরিষদ যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ এবং লাইব্রেরী ও সাংস্কৃতিক সম্পাদকসহ ৩টি পদে জয়লাভ করেছে।১৪১ জন ভোটারের মধ্যে ১২৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এতে সভাপতি পদে অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন ৮৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী আইনজীবী পরিষদের অ্যাডভোকেট গোলাম মোস্তফা পান ৪১ ভোট। সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এ এস এম সাইদুল রাজ্জাক সাদ্দাম ৮২ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী অ্যাডভোকেট নাজমুল হক ৪৪ ভোট পান।

সহ-সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম ৬১ ভোট, সিনিয়র সদস্য অ্যাডভোকেট মোখলেসুর রহমান স্বপন ৭২ ভোট, অ্যাডভোকেট আল মামুন অনল ৭৪ ভোট এবং অ্যাডভোকেট তারিক আহমেদ ৬২ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন। আওয়ামী আইনজীবী পরিষদের যুগ্ম সম্পাদক পদে অ্যাডভোকেট শাহরিয়ার মাহমুদ শাওন ৬৪ ভোট, কোষাধক্ষ পদে অ্যাডভোকেট রোকেয়া খাতুন ৬৩ ভোট, লাইব্রেরী ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট নাগিব মহাফুজ জুয়েল ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হন।

এর আগে সকাল সাড়ে ৯ টায় ভোটদান শুরু হয়ে জুম্মার নামাজের বিরতি দিয়ে দুপুর ২ টা থেকে ৩ টা পর্যন্ত ভোটদান পর্ব চলে। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট বিমল কুমার ফলাফল ঘোষণা করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category