• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মেহেরপুর জেনারেল হাসপাতালে রোগীবান্ধব পরিবেশ ফেরাতে মানববন্ধন

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
মেহেরপুর জেনারেল হাসপাতালে রোগীবান্ধব পরিবেশ ফেরাতে মানববন্ধন
মেহেরপুর জেনারেল হাসপাতালে রোগীবান্ধব পরিবেশ ফেরাতে মানববন্ধন

হাসপাতালে রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতদের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা এগারোটার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধনে বক্তব্য রাখেন ক্রীড়াবিদ আসাদুজ্জামান লিটন, এনসিপি সদস্য সাহেব মাহমুদ ও খন্দকার ম্ঈুজ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ।

হাসপাতালে অনিয়ম, অব্যবস্থাপনা বন্ধ, দালাল নিধন, বিশেষজ্ঞ চিকিৎসক ও জনবল নিয়োগ সহ তত্ত্বাবধায়ক অপসারণের দাবি করা হয় কর্মসূচিতে। এ সময় বক্তারা হাসপাতালের পরিবেশ ঠিক করতে হাসপাতাল কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে। বিগত সময়ে বার বার এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেও কোন কাজ হয়নি বলেও অভিযোগ করেন বক্তারা।

বক্তব্যে ইমতিয়াজ আহমেদ হুঁশিয়ার করে বলেন, আগামী এক মাসের মধ্যে হসপিটালের পরিবেশ ঠিক করতে না পারলে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। হসপিটালে রোগীর সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করবেন বলেও ঘোষণা দেয় ইমতিয়াজ।

মানববন্ধনে রোগীর স্বজন, সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও এলাকাবাসী অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category