• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

মেহেরপুর জেনারেল হাসপাতালে জামায়াতের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
মেহেরপুর জেনারেল হাসপাতালে জামায়াতের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি
মেহেরপুর জেনারেল হাসপাতালে জামায়াতের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি

২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি ও বৃক্ষরোপণ অভিযান করেছে জামায়াতে ইসলামী।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে হাসপাতাল চত্বরে এ কর্মসূচি পালন করে জামায়াতের নেতাকর্মীরা। কর্মসূচির উদ্বোধন করেন জেলা জামায়াতের আমীর মাওলানা তাজউদ্দিন খান। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জমির মোহাম্মদ হাসিবুর সাত্তার।

আরো উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাহাবুবুল আলম, জেলা জামাতের সেক্রেটারি ইকবাল হুসাইন, সহকারি সেক্রেটারি রুহুল আমিন, জামাতের যুব বিভাগের সম্পাদক সোহেল রানা ডলার সহ জেলা ও পৌর শাখার জামায়াত নেতৃবৃন্দ। এসময় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে হাসপাতাল পরিষ্কার রাখতে আহব্বান জানিয়ে বক্তব্য রাখেন আমীর তাজউদ্দিন খান। পরে হাসপাতালের উদ্যান চত্বরে বৃক্ষরোপণ করেন নেতৃবৃন্দ।

এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক, রোগীর স্বজন ও সাধারণ মানুষ। দিনব্যাপী কর্মসূচিতে হাসপাতালে বিভিন্ন প্রতিটা জমিতে বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্ন এলাকাগুলো পরিচ্ছন্ন করবে জামায়াত। এ সময় জামায়াতে ইসলামীর কর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category