• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারের অভিযোগে ৬ নারী আটক

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারের অভিযোগে ৬ নারী আটক
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারের অভিযোগে ৬ নারী আটক

মেহেরপুরে চুরি ও পকেটমার মার সন্দেহে ৬ নারী সদস্যকে আটক করেছে স্থানীয়রা। মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে তাদের আটক করে কর্মরত আনসার সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। আটকৃতরা হলো, রুমি (১৭), মনিকা (১৭), মনোয়ারা (১৮), সীমা (১৬), রহিমা (৩৫) ও আফরোজা (৬০)।

পুলিশ জানিয়েছে তাদের বাড়ি জামালাপুর জেলায়। বর্তমানে তারা মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামে একটি ভাড়া বাড়িতে অবস্থান করে।

হাসপাতালের ভূক্তভোগী হাসান আলী জানান, তার স্ত্রী জান্নাতুল খাতুন হাসপাতালে ভর্তি রয়েছেন। সকালের দিকে তাকে দেখতে আসে তার আত্মীয় রনি খাতুন। সঙ্গে ছিলো ২ বছর বয়সী এক শিশু। শিশুটিকে নিয়ে হাসপাতালের লিফটে ৬তলা থেকে নীচে নামছিলেন। এ সময় শিশুটির হাতে থাকা একটি স্বর্ণের বালা ছিনিয়ে নেয় চোর চক্রের সদস্যরা। পরে একটি রোগীর পকেট থেকে টাকা বের করতে গিয়ে হাতেনাতে জনতার হাতে ধরা পড়ে ঐ ৬ নারী সদস্য। পরে তাদের তুলে দেওয়া হয় হাসপাতালে কর্মরত আনসার সদস্যদের হাতে। এ সময় আনসার সদস্যরা তাদের শরীর তল্লাশী চালায়। তবে কোন অর্থ বা স্বর্ণলঙ্কার উদ্ধার করতে পারেনি।

আনসার সদস্যরা বলছেন, চুরির পর তারা মালামালগুলো চোর চক্রের সাথে থাকা পুরুষ সদস্যদের হাতে তুলে দেয়। দ্রুত পুরুষ সদস্যরা ঘটনাস্থল থেকে সটকে পড়ে। তবে তাদের কাছ থেকে একটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। কল লিস্ট যাচাই বাছাই করলে পুরো চক্রটিকে চিহ্নত করা যাবে।

মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর জানান, অভিযুক্তদের থানায় নেওয়া হয়েছে। ভূক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বলছেন, প্রায় সময়ই রোগীর স্বজনরা হাসপাতালে চিকিৎসা নিতে এসে চুরির শিকার হন। কিন্তু চোর চক্রের সদস্যরা থেকে যায় ধরা ছোঁয়ার বাইরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category