• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মেহেরপুরে ৯০ পিস ইয়াবাসহ যুবক আটক

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
মেহেরপুরে ৯০ পিস ইয়াবাসহ যুবক আটক
মেহেরপুরে ৯০ পিস ইয়াবাসহ যুবক আটক

মেহেরপুরে অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবাসহ সাদ্দাম হোসেন (৩০) নামের এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-১২)।

শনিবার (৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে মেহেরপুর সদর উপজেলার ধূষরপাড়া এলাকা থেকে র‌্যাব-১২, সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্পের একটি দল তাকে আটক করে। আটক সাদ্দাম সদর উপজেলার শ্যামপুর গ্রামের মৃত আলহামদু মিয়ার ছেলে।

র‌্যাব-১২, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার আল মামুন চিশতী জানান, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ধূষরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সাদ্দাম হোসেনের দেহ তল্লাশি করে ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৭ হাজার টাকা।

তিনি আরও জানান, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category