• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মেহেরপুরে ৪ দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ শুরু

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ৩ মার্চ, ২০২৫
মেহেরপুরে ৪ দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ শুরু
মেহেরপুরে ৪ দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ শুরু

মেহেরপুরে শুরু হয়েছে ৪ দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ। আজ সোমবার সকাল ১০ টার সময় জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। স্বাগত বক্তব্য রাখেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যাহিদুল ইসলাম। এছাড়াও প্রথম দিনে প্রশিক্ষণ প্রদান করেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক আশাদুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাসিমা খাতুন।
প্রশিক্ষণে জেলার ২০ টি ইউনিয়নের ১৮ জন হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর ও দুটি ইউনিয়ন পরিষদের দুই জন প্রশাসনিক কর্মকর্তা অংশ নেয়।
প্রশিক্ষণে বক্তরা বলেন, আদালতের বেশিরভাগই মামলা হয় গ্রাম থেকে। সেগুলো বিচ্ছিন্ন ঘটনা নিয়ে যা গ্রামেই বসে শেষ করা যায়। কারণ আদালতে অনেক বড় বড় মামলা থাকে। যে কারণে আদালতে মামলা জট দেখা দেয়। সেক্ষেত্রে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করছে গ্রাম আদালত। আবার গ্রাম আদালতকে অমান্য করলে শাস্তিরও বিধান রয়েছে। তাই গ্রাম আদালত শক্তিশালী হলে আদালতে কমবে মামলা জট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category