• সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম:
১১০ দিনে আলোচিত শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলায় ধর্ষকের মৃত্যুদণ্ড বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ৬ জেলায় সেনা মোতায়েন গাংনী পৌরসভার বাজেট ঘোষণা ২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ

মেহেরপুরে ২৫ বোতল ফেন্সিডিলসহ বৃদ্ধ আটক

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
মেহেরপুরে ২৫ বোতল ফেন্সিডিলসহ বৃদ্ধ আটক
মেহেরপুরে ২৫ বোতল ফেন্সিডিলসহ বৃদ্ধ আটক

মেহেরপুরে ২৫ বোতল ফেন্সিডিলসহ আব্দুল আউয়াল (৬০) নামের এক মাদক কারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে এআরবি কলেজের যাত্রী ছাউনির সামনে চেকপোস্ট বসিয়ে আল্লাহর দান নামের বাস তল্লাশী করে ২৫ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করে। আটককৃত আব্দুল আউয়াল মেহেরপুর সদর উপজেলার কালী গাংনী গ্রামের কলোনি পাড়ার মৃত নিয়ামত শেখের ছেলে।

ডিবি সূত্রে জানা গেছে, মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের বারাদি কলেজের রাস্তা সংলগ্ন যাত্রী ছাউনি এলাকায় মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে চেকপোস্ট বসানো হয়। এসময় আল্লাহর দান নামের একটি বাস তল্লাশী করে ২৫ বোতল ফেন্সিডিলসহ গাড়ীতে যাত্রীবেসে থাকা আব্দুল আউয়ালকে আটক করে। আটককৃত আব্দুল আউয়াল এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category