• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মেহেরপুরে হোটেল আটলান্টিকা কান্ডে এক যুবক গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩

মেহেরপুরে শহরের হোটেল আটলান্টিকা কান্ডে শাজাহান আলী ওরফে বেতার (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশের একটি দল ।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) ডিএমপি ঢাকার রুপনগর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক শাজাহান মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর পূর্বপাড়ার এসকেন আলীর ছেলে।

এনিয়ে হোটেল আটলান্টিকা কান্ডে ৮ জনকে আটক করলো পুলিশ।

ডিবি সূত্রে জানা গেছে, হোটেল আটলান্টিকা কান্ডে গ্রেফতারকৃত নাজনীন খান প্রিয়ার সহযোগী ক্যামেরাম্যান এবং প্রিয়ার কথিত বয়ফ্রেন্ড শাজাহান আলী ওরফে বেতারকে ডিএমপি ঢাকার রুপনগর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আজ বুধবার (১৮ জানুয়ারি) ‍সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তারিক হাসানের আদালতে হাজির করলে শাজাহান আটলান্টিকা হোটেলে অনৈতিক কাজের ভিডিও ধারণ করে ব্লাকমেইলিং করে চাঁদা দাবি ও আদায়ের কথা স্বীকার করে এবং তার সহযোগীদের নাম উল্লেখ করে ফৌঃকাঃবিঃ ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি প্রদান করে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category