• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

মেহেরপুরে হারানো ৭১ টি মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিলো পুলিশ

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
মেহেরপুরে হারানো ৭১ টি মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিলো পুলিশ
মেহেরপুরে হারানো ৭১ টি মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিলো পুলিশ

মেহেরপুর জেলায় বিভিন্ন সময় হারানো, চুরি ও ছিনতাই হওয়া ৭১ টি মোবাইল উদ্ধার করে ভোক্তভোগীদের হাতে তুলে দিলেন পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্ষালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং এর মাধ্যমে মোবাইল গুলো প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন পুলিশ সুপার মাকসুদা আকতার খানম।

জেলার সদর থানা, গাংনী থানা এবং মুজিবনগর থানা এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল সংক্রান্তে ভুক্তভোগীদের জিডির বিবরীতে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল সেপ্টম্বর মাসে বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে ৭১টি মোবাইল উদ্ধার করে। উদ্ধার হওয়া মোবাইল সদর থানার ১৭টি, গাংনী থানার ৩১ টি এবং মুজিবনগর থানার ২৩ টিসহ মোট ৭১টি। এনড্রয়েড ও বাটন মোবাইল উদ্ধার করা হয়।

এ সময় ভুক্তভোগীগণ তাদের হারানো মোবাইল ফোন পেয়ে আবেগাপ্লুত হতে পড়েন এবং পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পুলিশ সুপার মাকসুদা আকতার খানম বলেন, মেহেরপুর জেলায় মোবাইল হারানো জিডি হলে ভুক্তভোগীদের তদবীর বা যোগাযোগ ব্যতিরেকে স্বতঃপ্রণোদিতভাবে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যগণ এ উদ্ধার কাজ করে থাকেন। হারানো, চুরি বা ছিনতাই হওয়া মোবাইল ফিরে পাওয়া যায় না এমন ধারনা থেকে বের হয়ে এসে পুলিশের সহযোগিতা নেওয়ার আহবান করেন তিনি। প্রেস ব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কামরুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল আব্দুল করিম সহ পুলিশের বিভিন্ন শাখার উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category