• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় দুই যুবক আহত

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
দুই যুবক আহত
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় দুই যুবক আহত

মেহেরপুরে মোটরসাইকেল ও আলগামনের মুখোমুখি সংঘর্ষে রবিউল (২০) ও সুলতান (১৮) নামের দুই যুবক আহত হয়েছে।

সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যার দিকে সদর উপজেলার নিশ্চিন্তপুরে এ দুর্ঘটনা ঘটে।

আহত রবিউল গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে এবং সুলতান একই গ্রামের জিনারুল ইসলামের ছেলে।

জানা গেছে রবিউল ও সুলতান মোটরসাইকেল যোগে বাড়ি যাবার পথে নিশ্চিন্তপুর এর কাছে পৌছালে বিপরীত গামী একটি আলগামনের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে রাস্তার উপর ছিটকে পড়ে মোটরসাইকেল চালক আরোহী রবিউল ও সুলতান দুজনে গুরুত্বরভাবে আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেন।

তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category