• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা-স্বামী আটক

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ১০ মে, ২০২৪
মেহেরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা-স্বামী আটক
মেহেরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা-স্বামী আটক

মেহেরপুর সদর উপজেলা গোভিপুর গ্রামে স্বামীর হসুয়ার (দেশীয় অস্ত্র) কোপে স্ত্রী সালেহা খাতুন নিহত হয়েছে। শুক্রবার ভোরে গ্রামের স্কুলপাড়ায় তাদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে নিজেদের মধ্যে কলহের জেরে স্ত্রীকে কুপিয়েছে স্বামী এলাহি বক্স।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাহী বক্স ও তার স্ত্রী সালেহা খাতুন নিজ বাড়িতে বসবাস করতেন। প্রতিদিনের ন্যায় ভোরে নামাজ পড়তে উঠতেন সালেহা খাতুন। এ সময় স্ত্রীর সাথে কোন কারনে কথা কাটাকাটি হলে ঘরে থাকা হাসুয়া দিয়ে কোপ দেন স্বামী এলাহি বক্স। স্ত্রী সালেহা খাতুন আহত অবস্থায় শব্দ করলে পরিবারের অন্যান্য সদস্য ও প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এলাহি বক্স মানসিক ভারসাম্যহীন বলে দাবী পরিবারের সদস্যদের। তাকে আটক করা হয়েছে।
মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শফিকুল ইসলাম বলেন, গুরুতর আহত অবস্থায় সালেহা খাতুনকে চিকিৎসা দেওয়া হয়। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি।
মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মিজানুর রহমান বলেন, এলাহি বক্সকে আটক করা হয়েছে। এই ঘটনায় সদর থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন। আরো তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category