• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

মেহেরপুরে সুষ্ঠ নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ- শীর্ষক গোলটেবিল বৈঠক

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
মেহেরপুরে সুষ্ঠ নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ- শীর্ষক গোলটেবিল বৈঠক
মেহেরপুরে সুষ্ঠ নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ- শীর্ষক গোলটেবিল বৈঠক

মেহেরপুরে সুজন-সুশাসনের জন্য নাগরিকের আয়োজনে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ- নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) বিকালে মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জেলা সুজনের সভাপতি সৈয়দ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পার্থ প্রতিম শীল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা এনামুল হক, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুল মুনির, জেলা সুজনের উপদেষ্টা তুহিন আরণ্য, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মারুফ আহমেদ বিজন।

জেলা সুজনের সাধারণ সম্পাদক মুজাহিদ-আল মুন্নার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ফুয়াদ খান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সাইদুর রাজ্জাক টোটন, সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনোয়ার হোসেন, সিনিয়র আইনজীবী মোখলেসুর রহমান স্বপন, মেহেরপুর জেলা শিল্প ও বণিক সমিতির আহবায়ক আনারুল হক কালু, জেলা সুজনের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক। গোল টেবিল বৈঠকে জেলার সুধিজনরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category