• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

মেহেরপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
মেহেরপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত
মেহেরপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০ টর সময় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজিত সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মূনীর, হিন্দু, মুসলিম, খৃষ্টান ধর্মাবলম্বীদের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেয়।

এ সময় বক্তারা বলেন, ধর্মের নামে একটি বিশেষ শ্রেণী বাংলাদেশে অপস্থিতিশিল পরিস্থিতি সৃষ্টি করছে। নিজেদের মধ্যে হিংসা লাগিয়ে দেওয়া হচ্ছে। দেশেকে সুন্দর করতে হলে দেশের সকল মানুষকে গুরুত্ব দিতে হবে। হিন্দু, মুসলিম, খৃষ্টানসহ প্রতিটি ধর্মে শান্তির কথা বলা আছে কিন্তু আমরা সে কথা মানছি না। আমাদের সকলের দায়িত্ব শান্তিপূর্ণ অবস্থায় থাকা কোন গোষ্ঠীর প্রলোভনে উস্কানি দেওয়া নয়। অনেকেই না জানার কারণে ধর্মের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে। সবার আগে আমাদের দেশের কথা চিন্তা করে আমাদের শান্তিপূর্ণ অবস্থায় থাকতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category