• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত-৩

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত-৩
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত-৩

মেহেরপুরে প্রাইভেট কার ও মোটরসাইকেল দুর্ঘটনায় জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা সহ তিন জন আহত হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের রাজনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ঘটনা সুত্রে জানা গেছে, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা তার প্রাইভেট কারে মেহেরপুরের দিকে আসছিলেন, এমন সময় রাজনগর এলাকায় পৌছালে একটি মোটরসাইকেল প্রাইভেট কারটিকে ওভারটেক করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনার সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল আহতদেরকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল নিয়ে আসেন।

আহত অন্যরা হলেন, মোটরসাইকেল চালক মেহেরপুর নতুন পাড়ার মুকুলের ছেলে মোখলেছুর ও আরহী মুজিবনগর উপজেলার শিবপুর এলাকার রমজান আলি। বর্তমানে সভাপতি আহসান হাবিব সোনা এবং মোটরসাইকেল আরোহী হাসপাতালে প্রথমিক চিকিৎসা নিয়ে বিপদ মুক্ত থাকলেও মোটরসাইকেল চালক মোখলেসুর রহমানকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category