• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম:
আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় সানোয়ার রহমান (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার (২৭ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার ফতেপুর গ্রামের ইয়াসিন আলীর ইট ভাটার পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত সানোয়ার পৌর শহরের শিশুবাগান পাড়ার মৃত আইনুদ্দিনের ছেলে।

জানা গেছে, সানোয়ার ভ্যান নিয়ে মেহেরপুর শহরের দিকে আসছিলেন। পথিমধ্যে ফতেপুর গ্রামের ইয়াসিন আলীর ইট ভাটার কাছে পৌছালে বিপরীত দিকে থেকে আসা একটি মাইক্রো বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সানোয়ার রাস্তার উপর ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়।

আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। ঢাকা নেওয়ার পূর্বেই সানোয়ার রহমান মৃত্যবরণ করেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category