• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম:
আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু

মেহেরপুরে শিশুশ্রম পরিবিক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
মেহেরপুরে শিশুশ্রম পরিবিক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত
মেহেরপুরে শিশুশ্রম পরিবিক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত

মেহেরপুরে শিশুশ্রম নিরোধকল্পে পরিবিক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯মে) বেলা এগারোটায় জেলা প্রশাসকের কার্যালয়ে সভার আয়োজন করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কুষ্টিয়া শাখা । জেলা প্রশাসক আজিজুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক লিউজা-উল-জান্নাহ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভূপেন রঞ্জন রায়। অনুষ্ঠান পরিচালনা করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কুষ্টিয়া শাখার উপ মহাপরিচালক সানতাজ বিল্লাহ।
অনুষ্ঠানে শিশু শ্রম প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও আইন প্রয়োগের পাশাপাশি বিভিন্ন কর্মপরিকল্পনার বিষয়ে আলোচনা করা হয়। শিশুশ্রমের কারণ ও এ থেকে উত্তরণের উপায় সম্পর্কে বিভিন্ন পরামর্শ দেন সভায় উপস্থিত সদস্যবৃন্দ। এ সময় সর্বসম্মতিক্রমে মুজিবনগর উপজেলাকে শিশুশ্রম মুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদেরকে নিয়ে পরিকল্পনাটি বাস্তবায়ন করা হবে বলেও জানান জেলা প্রশাসক। পাশাপাশি লিফলেট বিতরণ, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে প্রচারণা বৃদ্ধি, ঝরে পড়া শিশুদের তালিকা তৈরিসহ নানা পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category