• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

মেহেরপুরে শরিফুল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ৩ মে, ২০২৩
মেহেরপুরে শরিফুল ইসলাম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
মেহেরপুরে শরিফুল ইসলাম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামের শরিফুল ইসলাম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে রায়পুর গ্রামবাসী।

বুধবার (৩ মে) বিকালে মেহেরপুর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নিহত শরিফুল ইসলামের পিতা বাবুর আলী, মা আনোয়ার খাতুন, স্ত্রী রুবিনা খাতুন, মেয়ে রুমাইয়া, বোন শাহানারা, মামলার প্রধান আসামী একরামুল হক খোকনের বড় ভাই জালিমুল, আমদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনারুল ইসলাম, শিক্ষক আয়ুব হোসেন, শামীমুল ইসলাম, মিজানুর রহমান, মামলার বাদি ও সাবেক ইউপি সদস্য কাবুল আলী, বর্তমান ইউপি সদস্য আক্কাস আলী প্রমূখ বক্তব্য রাখেন।

মানববন্ধনে  বক্তারা মামলার প্রধান আসামী একরামুল হক খোকন ও তার সহযোগীদের ফাঁসির দাবি জানান।

মানববন্ধন শেষে মেহেরপুর প্রেস ক্লাব থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত একটি বিশাল-বিক্ষোভ মিছিল বের করা হয়। মানববন্ধন ও মিছিলে রায়পুর গ্রামের শিশু, বৃদ্ধসহ সকল শ্রেণী পেশার নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য,পাওনা টাকা আদায়ের জের ধরে গত ২০ এপ্রিল সদর উপজেলার রায়পুর গ্রামের শরিফুল ইসলামকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যাকান্ডের ৯ দিনের মাথায় গত ২৯ এপ্রিল মামলার প্রধান আসামি একরামুল হক খোকনকে পুলিশ গ্রেপ্তার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category