• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে রাতের আধারে দুটি স্কেভেটর পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
মেহেরপুরে রাতের আধারে দুটি স্কেভেটর পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা
মেহেরপুরে রাতের আধারে দুটি স্কেভেটর পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা

মেহেরপুর সদর উপজেলার বারাকপুর গ্রামে ভাই ভাই ইটভাটার দুইটি স্কেভেটর পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। সোমবার দিবাগত মধ্যরাতের কোনো এক সময় মাটিকাটা এস্কেভেটর দুটি পোড়ানোর ঘটনা ঘটে।

স্কেভেটরের মালিক হায়াত আলী বলেন, প্রতিদিনের মতো ইটভাটায় স্কেভেটর রেখে রাতে বাড়িতে চলে আসি। সকালের দিকে খবর পাই রাতে স্কেভেটর দুটি আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। স্কেভেটর দুটির মুল্য প্রায় ৪০ লাখ টাকা।

ভাই ভাই ব্রিকস এর স্বত্বাধিকারী জান মোহাম্মদ জানান প্রতিদিনের ন্যায় ফজরের নামাজ শেষ করে বাড়ি থেকে ভাটার উদ্দেশ্যে এসে দেখি স্কেভেটরের গায়ে কালী এবং নিচে তেল পড়ে আছে। কাছাকাছি এসে বুঝতে পারি স্কেভেটরে আগুন দেওয়া হয়েছে। তবে কে বা কারা করল এমন ঘটনা ঘটিয়েছে কোন ধারণা করতে পারছি না। তিনি বলেন আমাদের সাথে কারও কোন শত্রুতা নেই তবুও এমন ঘটনা আমাদের সাথে ঘটবে এটা ভাবতে পারিনি। ঋণের দায় মাথায় নিয়ে দুইটি গাড়ি কিনেছিলাম। আগামি একমাস পরেই সিজনের জন্য দুইটি গাড়িকেই প্রস্তুত করে রেখেছিলাম, কাজ শুরুর আগেই এমন ক্ষতি আমাদেরকে পুরো ধ্বংস করে দিয়েছে। এঘটনায় মেহেরপুর সদর থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, এস্কেভেটরের অগ্নিকাণ্ড ঘটনায় ভাটার মালিক পক্ষ থেকে অভিযোগ পাওয়া গিয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category