মেহেরপুরে মৌমাছির কামড়ে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) সকালে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আবু জাফরের স্ত্রী মারা যাওয়ার পর গ্রামের লোকজন বুড়িপোতা পারিবারিক কবরস্থানে নিয়ে যায়। কবরস্থানের পাশে থাকা মৌচাকে হঠাৎ বাজপাখি মৌচাকে আঘাত করে। এসময় জানাজায় অংশগ্রহনকারী মানুষের উপর আক্রমণ করে। এতে গ্রামের কমপক্ষে ২০ জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
বুড়িপোতা গ্রামের সাবেক ইউপি সদস্য শরিফ উদ্দিন জানান, মরদেহ নিয়ে ঈদগা মাঠে পৌঁছার সাথে সাথেই একটি বাজপাখি মৌমাছির চাকের উপর হানা দেয়। এতে কমপক্ষে ২০ জন আহত হয়।