• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় পা বিচ্ছিন্ন হওয়া সেই হুসাইনের মৃত্যু

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় পা বিচ্ছিন্ন হওয়া সেই হুসাইনের মৃত্যু
মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় পা বিচ্ছিন্ন হওয়া সেই হুসাইনের মৃত্যু

মেহেরপুরে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত হুসাইন (২৫) আর নেই। শনিবার দিবাগত রাত ৩ টার দিকে ঢাকা পঙ্গু হাসপাতালে পৌছানোর আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় হুসাইনের ডান পা শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। হুসাইন সদর উপজেলার সিংহাটি গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

গতকাল শনিবার রাত সাড়ে ৮ টার দিকে মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের পুরাতন দরবেশপুর ও চাঁদপুর গ্রামের মাঝামাঝি স্থানে এই দুর্ঘটনা ঘটে। ঘটনা সুত্রে জানা যায়, মেহেরপুরের দিক থেকে একটি এপাচি আরটিআর মোটরসাইকেল নিয়ে আরাফ ও হুসাইন খালার বাড়ি থেকে বাড়ি ফিরছিলেন।

অপরদিকে সাজু ও ইন্দ্রজিৎ চুয়াডাঙ্গার দিকে থেকে নিজ এলাকার দিকে ফিরছিলেন। পথিমধ্যে পুরাতন দরবেশপুর ও চাঁদপুরের মাঝামাঝি স্থানে পৌঁছালে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই নিহত হয় আরাফ এবং আরাফের সঙ্গে হুসাইনের ডান পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথায় গুরুত্বর আঘাতপ্রাপ্ত হয়। বিপরীত দিকে আসা সাজুও গুরুত্বরভাবে আহত হন।

তাদেরকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে আহত সাজু ও হুসাইনের অবস্থা আশংকাজনক হওয়া তাদেরকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।

রবিবার সকাল ৯টায় আরাফের এবং দুপুর ২টার দিকে হুসাইনের জানাজা শেষে সিংহাটি কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category