• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে মোটরসাইকেল ও পাখি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত-২

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
মেহেরপুরে মোটরসাইকেল ও পাখি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত-২
মেহেরপুরে মোটরসাইকেল ও পাখি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত-২

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামে মোটরসাইকেল ও পাখি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যার দিকে আমঝুপি মাছের পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- মেহেরপুর সদর উপজেলার পুরাতন মদনাডাঙ্গা গ্রামের জসিম উদ্দিনের ছেলে বেল্টু (৪১) এবং একই গ্রামের পচার ছেলে মাহাবুব (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, বেল্টু ও মাহাবুব একটি মোটরসাইকেলে করে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি পাখি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দুজনের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা পঙ্গু হাসপাতাল (জাতীয় অর্থোপেডিক হাসপাতাল) এ রেফার করেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category