• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মেহেরপুরে মা দিবস পালিত

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ১২ মে, ২০২৪
মেহেরপুরে মা দিবস পালিত
মেহেরপুরে মা দিবস পালিত

মেহেরপুরে পালিত হয়েছে বিশ্ব মা দিবস। এ উপলক্ষে রবিবার (১২ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শামীম ভূইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজীব হাসান ও জেলা সমাজসেবা উপপরিচালক কাজী কাদের মোহম্মদ ফজলে রাব্বি। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নীলা হাঁফিয়া। এ সময় মা সম্পর্কে অনুভূতি ব্যক্ত করেন অনেকে। অনুষ্ঠানে জেলা কিশোর-কিশোরী সংঘের মাধ্যমে অনুষ্ঠিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভায় জেলার বিভিন্ন সংগঠন, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মহিলা কর্মচারী কর্মকর্তাবৃন্দ ও বিদ্যালয়ের ছাত্রীরা অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category