• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানে জরিমানা

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানে জরিমানা
মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানে জরিমানা

মেয়াদ উত্তীর্ণ ও মূল্যবিহীন পণ্য বিক্রি এবং পণ্যমূল্য প্রদর্শন না করার অপরাধে মেহেরপুরের আমঝুপি বাজারের তিন ব্যবসায়ীর কাছ থেকে ৬১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক অভিযানে এ জরিমানা আদায় করা হয়।
অভিযান সুত্রে জানা গেছে, সদর উপজেলার আমঝুপি বাজারে সোহেলা মেডিকেলে মেয়াদ উত্তীর্ণ ও মূল্য বিহীন ওষুধ রাখার দায়ে ৪০ হাজার, লাইসেন্সবিহীন গ্যাস ব্যবসা এবং মেয়াদ উত্তীর্ণ কীটনাশক রাখার দায়ে আলমগীর ট্রেডার্স এন্ড বীজ ভান্ডারকে ২০ হাজার, পণ্য মূল্যের তালিকা প্রদর্শন না করায় সেন্টু স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে জরিমানা আদায় করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর-চুয়াডাঙ্গা সহকারি পরিচালক মামুনুল হাসান, অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মো: রিয়াজ মাহমুদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category